শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংলাপের কথা বলে আ’লীগ আমাদের দাবি থেকে মনোযোগ সরাতে চায় : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য- এগুলোর উদ্দেশ্য হলো আমাদের মূল দাবিতে থেকে মনোযোগ ভিন্ন খাতে নিয়ে যাওয়া আর বিদ্যুতের সমস্যার বিষয়টিকে ধামাচাপা দেয়া।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ‘বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণ প্রয়াসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: একটি পর্যালোচনা’- শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের ফুলঝুরি করে এখন বিদ্যুৎ দিতে পারছে না, আমরা বিদ্যুৎতের দাম দিচ্ছি। কিন্তু সেই টাকা গেল কই? আজকে নাকি বিদ্যুৎ নাই, ডলারও নাই।’
তিনি বলেন, ‘এদেশের মানুষ যেটা চায়, আওয়ামী লীগ তার উল্টোটা চায়। তাদের আচরণ, ভাষা, কর্মকা- হিংসাত্মক, আক্রমণাত্মক এবং সহিংস। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না।’
মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের নেতা মাওলানা ভাসানীকে দল থেকে বের করে দিয়েছে, স্পিকার শাহেদ আলীকে পাকিস্তান জাতীয় সংসদের ভেতর পিটিয়ে মেরে ফেলেছে। তারা এখনো এগুলোই করছে। ‘সাধারণ মানুষ আজ ভোট দিতে পারেন না, আজকে মানুষ দ্রব্যমূল্যের কারণে তাদের ছোট বাচ্চার হাতে কিছু দিতে পারছে না।’ মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের সঙ্কট হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকা। ২০১১ সালে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। তখন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে করে বলেছিলেন, আজকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে চিরস্থায়ী সঙ্কট, সঙ্ঘাত শুরু হলো।’ তিনি বলেন, ‘আমরা আজকে সবাই একটু সাহস করে দাঁড়াই। না হলে আমাদের দেশে গণতন্ত্রের বিকাশ হবে না।’আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার, সেটা যে নামই ডাকা হোক, নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে দাবি করেন বিএনপি মহাসচিব। একই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজ যেভাবে জাতীয়তাবাদী শক্তির উন্মেষ হচ্ছে, একনায়কতন্ত্রের স্বৈরাচার টিকবে না। আজকে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকুরিচুত্য করা হয়েছে।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, সাংবাদিক কাদের গণি চৌধুরী, অধ্যাপক নুরুল আমীন বেপারী,অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক শামছুল হক সেলিম, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com