শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাতিঘর থিয়েটারের একযুগ পূর্তিতে ‘ভগবান পালিয়ে গেছে’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩

বাতিঘর থিয়েটারের একযুগ পূর্তি উপলক্ষ্যে আগামী ৮ ও ৯ জুন দুই দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে প্রদর্শিত হবে বাতিঘরের নতুন নাটক ‘ভগবান পালিয়ে গেছে’। নাটকটির রচনা ও নির্দেশনায় থাকছেন মুক্তনীল। উৎসবের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে হয়েছে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। নিয়মিত প্রদর্শনী শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় একই হলে।
‘ভগবান পালিয়ে গেছে’ নাটকে দেখা যাবে, বিশ্বাস এক বিশাল বটবৃক্ষ। মাটির উপরে যেমন তার বিশালতা। তা মাটির নিচেও সে সমান বিস্তৃত। বিশ্বাসের ওপর ভর করে মানুষ আশ্রয় খোঁজে, ভরসা চায়। মানব সৃষ্টির শুরু থেকেই লৌকিকতা এবং অলৌকিকতার দোলাচলে লৌকিকতার পরাজয় ঘটেছে। পূর্বপুরুষ থেকে প্রাপ্ত আজন্ম লালিত অলৌকিকতার প্রতি মানুষের এক দুর্নিবার আকর্ষণ।
বিশ্বাস পুঁজি করে মানুষ এগিয়েছে সাফল্যের চূড়ায়। তেমনি তলিয়ে গেছে অতল অন্ধকার গহব্বরে। বিজ্ঞান যখন প্রত্যন্ত অ লে আলোর স্ফুরণ পৌঁছে দিয়েছে। তখনো বিশ্বাসীরা তাদের স্বীয়শক্তিতে অন্ধত্বের চরমে মুখ থুবড়ে পড়ছে। ধর্মবিশ্বাস এরমধ্যে দুর্দান্ত প্রতাপে এগিয়ে। যেহেতু মানুষের আশ্রয় প্রয়োজন, ধর্মের কাছে এসে তারা সেই আশ্রয় গ্রহণ করে। খেলার আরম্ভটা হয় সেখান থেকে।
শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের কোনো রূপ নেই, কিন্তু তার ইচ্ছে আছে। অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে এভাবেও ব্যাখ্যা করা যায়, আপনার ভেতরে একটা সত্ত্বা আছে, যাকে আপনি দেখতে পান না। কিন্তু সে প্রতিনিয়ত আপনাকে দেখছে- আপনি খাচ্ছেন, কথা বলছেন, হাঁটাচলা করছেন, ইত্যাদি। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com