বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণায় মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আহসান সুমন। তিনি মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের কাজের পাশাপাশি সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সহিত যথাযথ ভাবে পালন করে আসছিল। আমার জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে একটি চক্র আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে মানববন্ধন ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে। আমি মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে স্থানীয় প্রশাসনের কাছে এ সকল অপ-প্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। এ সময় সমাজকর্মী মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com