শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। গতকাল আব্দুল মমিন এর সভাপতিত্বে ঝিনাইদহ মুজিব চত্তরে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বেসরকারী শিক্ষক-কর্মচারী আজ মানবতার জীবন যাপন করছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তাই আজ শিক্ষকরা রাস্তায় দাড়াতে বাধ্য হয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, শিক্ষক-কর্মচারী অবসর গ্রহনের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্টের পাওনা পরিশোধ করা,সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান, চাকুরি বয়সসীমা ৬৫ বছরে উন্নতিকরন। সরকারি ও বেসরকারি পাহাড় সমান বৈষম্য দূরীকরন এবং ইউনেস্কো ও আইএলও’র সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% বরাদ্দের আহ্বান জানান তারা। এ সময়ে বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার উপর অতর্কিত হামলা কারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তারা। বক্তরা আরো বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের সুনির্দিষ্ট ঘোষনা না দিলে আগামী ১১ই জুলাই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করবেন বলে হুসিয়ারী উচ্চারন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ মহি উদ্দীন, আলমগীর হোসেন, শাহানাজ পারভীন মুন্নি,শাহানাজ পারভীন রিপা, অধ্যক্ষ মাসুদ করিম, ইব্রাহিম খলিল, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম সহ আরো অনেকে। এ সময়ে ঝিনাইদহ জেলার ছয় উপজেলা থেকে দেড় শহস্রাধিক শিক্ষক-কর্মচারী এ সমাবেশে অংশগ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com