শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আহসানুল আলম মারুফ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান হলেন আহসানুল আলম মারুফ(২৮)। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছেলে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
তিনি চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোং এর চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থেকে তার পরিবারকে সহযোগিতা করে আসছেন। এছাড়াও জেনেসিস এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এবং টেক্সটাইলস এক্সোসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড এবং ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে তিনি ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালকও তিনি। আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিংখাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com