শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ’লীগ দেশের সুষ্ঠু নির্বাচনে বাধা : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা সৃষ্টি করবে তাদের জন্য। যারা নিশিরাতে ভোট চুরি করে আজ ক্ষমতায়, এটা তো তাদের ( আওয়ামী লীগ) জন্য। গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শহীদ শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভাটির আয়োজন করে রাজশাহীর শহীদ পিংকু স্মৃতি সংসদ।
নজরুল ইসলাম খান বলেন, কিছু দিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্বাবধায়ক সরকারের দাবি করেনি, অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে, এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে?
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। স্মরণসভা চলাকালীন সময়ে পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি উঠান।
এ ঘটনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এই মে যারা বসে আছেন, একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন। পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি। দেশের বরেণ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অথচ পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এই ধরনের অসাদচারণ।’ বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে নয়, তারা দায়বদ্ধ শেখ হাসিনার কাছে।’
রিজভী বলেন, ‘গণতন্ত্রের শক্ত খুটি হলো তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশ না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com