শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে নাটোরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন’র অনুষ্ঠিত হয়েছে। রবিবার নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সারমিনা ছাত্তার, পৌর মেয়র উমা চৌধুরি জলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকিসহ কর্মকর্তাবৃন্দ। সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান জানান, এবার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫হাজার ৫শ’ ৬২ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এজন্য জেলায় ১৩৮৮টি কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক সহ ৩ হাজার ৩ শ’ ৪৭ জন কর্মী ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com