শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বন্ধ হচ্ছে ইউটিউবের জনপ্রিয় ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। টেক জায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের অন্যতম মাধ্যম। নাটক, সিনেমাসহ বিভিন্ন ক্লাসের লেকচার পাওয়া যায় সহজেই। দিনের বেশিরভাগ সময় অনেকে ইউটিউবে নাটক, সিনেমা বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে কাটান।
তবে এবার কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ফিচার। এরইমধ্যে ইউটিউব নিশ্চিত করেছে যে ইউটিউব স্টোরিজ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এই ফিচারটি ক্রিয়েটরদের পোস্ট আপডেট করার অনুমতি দেয়, যা ৭ দিনের জন্য লাইভ থাকে। তবে আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি ২৬ জুন ২০২৩ থেকে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে আর কোনো ইউটিউব ব্যবহারকারী এই ফিচার পাবেন না।
ফিচারটি প্রথম ২০১৮ সালে চালু করা হয়েছিল। প্রাথমিক ভাবে ১০ হাজার গ্রাহকের অ্যাকাউন্টের জন্য স্টোরি চালু করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রিল আকারে এই ফিচারটি চালু করা হয়েছিল। তবে ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আশানুরূপ জনপ্রিয় হতে পারেনি। সংস্থা যতটা চেয়েছিল ততটা জনপ্রিয়তা না পাওয়ায় ফিচারটি চিরতরে বন্ধ করতে চলেছে ইউটিউব। বর্তমানে সংস্থাটি ইউটিউব শর্টস লাইভ ভিডিও এবং কমিউনিটি পোস্টের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করতে চায়। এই কারণে পুরোনো ফিচারটি বন্ধ করে দিচ্ছে।যেসব ক্রিয়েটর প্রায়শই স্টোরিজ ব্যবহার করেন তাদের ইউটিউব স্টুডিও, হেল্প সেন্টার কন্টেন্ট এবং ক্রিয়েটর ইনসাইডার ভিডিওর মাধ্যমে অবহিত করা হবে। সূত্র: টেক ক্রা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com