শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার শেষ করতে গুরুত্ব দেওয়া হবে। এই মামলায় চার্জশিট দেওয়ার পর তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।
গতকাল রোববার (১৮ জুন) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদায়ন পাওয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রিফ্রেশমেন্ট কোর্স উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিষয় দুঃখজনক মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু বিচারে সর্বোচ্চ নজর রাখা হবে। এ সময় তিনি অতীতে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, সেসব মামলাও দ্রুত শেষ করার আশ্বাস দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার বিভাগ নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, আওয়ামী লীগ সরকার কখনো বিচার বিভাগ দলীয়করণ করেনি। ১৯৭৫ সাল থেকে শুরু করে এরপর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে তখনই বিচার বিভাগ দলীয়করণ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com