শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছে : গয়েশ্বর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই। জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন।’
গতকাল রোববার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন। এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের কাছে কৈফিয়ত চায়। প্রকৃত ধর্ম ও ধর্মীয় ব্যক্তিরা কখনো মৌলবাদ ও জঙ্গিবাদ হতে পারে না।’
পুলিশকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘আমেরিকায় ২০ থেকে ৫০ জন পুলিশ কর্মকর্তা টাকা পাচার করেছে। তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মানসম্মান রক্ষা করবেন। চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন সিদ্ধান্ত আপনাদের।’ তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ কষ্ট করবে, আর লুটপাট করে খাবে কয়জন (যার সংখ্যা দুই থেকে তিন শতাংশ) বাকি ৯৮ শতাংশ কষ্ট করবে। আর আমরা বসে বসে আঙুল চুষবো এটা হবে না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com