শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরের শ্রীবরদীতে ১২৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবাবি আটক

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরী থেকে ১২৭ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ দুই মাদক কারবাবি-কে আটক করেছে র‌্যাব-১৪। সোমবার ১৯ জুন মধ্য রাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে।এসময় আটকৃতদের কাছ থেকে দুটি সিমসহ মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত সাইদুল ইসলাম(২৭) ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং আব্দুল কাশেম(২৪) একই গ্রামের লাল মিয়ার ছেলে। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। এবিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এরকম অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com