বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় ১৯ জুন সোমবার সকাল ১১ টায় সাতকানিয়া সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, সাতকানিয়া উপজেলায় পর্যায়ক্রমে ৫ লক্ষ গাছ লাগানো হবে। সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সমূহেও এই গাছের চারা লাগানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার গাছ লাগানো হবে। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মাহবুব, সহকারি শিক্ষা অফিসার মীর কাশেদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া পৌরসভার শাখার সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ধর, দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফরহাদুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com