রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন কমিশনারের সাক্ষাৎ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। গতকাল সোমবার (১৯ জুন) বঙ্গভবনে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ সাক্ষাৎ করে। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ। ইসি সদস্যরা নির্বাচনসহ নানা ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেন। সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com