রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলে যাওয়া রুনা খানের নতুন চমক

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

সম্প্রতি শারীরিকভাবে আকর্ষণীয় ফিগারে হাজির হয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী রুনা খান। নতুন রুনাকে দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। এই অভিনেত্রীর নতুনভাবে ধরা দেওয়ায় তাকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আসছে ঈদে তিনি হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে।
কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে ‘বড়মেয়ে’ নাটক। এতে নাম ভূমিকায় দেখা যাবে রুনা খানকে। এ চরিত্রের মাধ্যমে তিনি তার অনুগারীদের চমক দেখাবেন বলে আশা করা যাচ্ছে।
পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহজাদা ইসলাম শায়খ। ১৬ জুন উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড়মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস এ নাটকটি সব শ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে এবং এবারের ঈদে সেরা নাটক হবে। ভালো একটি স্ক্রিপ্ট পেয়েছি, পরিচালক শাহজাদা ইসলাম শায়খের টিমটাও গোছানো। অনেক ভালো সহশিল্পীদের পেয়েছি। বেশ এনজয় করে কাজ করছি আমরা।’
নাটক প্রসঙ্গে পরিচালক শাহজাদা ইসলাম শায়খ বলেন, ‘এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।’
নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক ‘মেঘে ঢাকা তারা’ নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে অনেকে। এই অকৃতজ্ঞতার দেওয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যতœবান হই তারই বার্তা দেবে ‘বড়মেয়ে’।
এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, রুনা খান, শাহরিয়ার নাজিম জয়, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ। প্রযোজক জুলকারনাইন ভুইয়া জানান, বড়মেয়ে নাটকটি আসছে ঈদ উপলক্ষে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com