বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। গত বুধবার (১৪ জুন) জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিকসের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার মধ্যে বৈঠকের পরে ওই আবেদন করে বাংলাদেশ। আগামী আগস্ট মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে নতুন সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি আগ্রহপত্র পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘হ্যাঁ আমরা আমাদের আগ্রহ প্রকাশ করে জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করেছি।’ উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ‘ফ্রেন্ড অব ব্রিকস’ হিসাবে পরিচিত এবং এ মাসে ব্রিকস ও ফ্রেন্ডস অব ব্রিকসদের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: নিজেদের এবং অন্য দেশগুলোকে সহায়তা করার জন্য ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে ব্রিকস। ওই ব্যাংকের সদস্যপদ পাওয়ার জন্য কূটনৈতিক যোগাযোগ শুরু করলে প্রতিষ্ঠা সদস্যদের পর প্রথম দেশ হিসাবে ব্যাংকটিতে যোগ দেয় বাংলাদেশ। এ বিষয়ে একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে আলোচনায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বিষয়টিকে খুব ইতিবাচক হিসাবে অভিহিত করেছেন। সূত্রটি জানায়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী আগস্ট মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলনে নতুন সদস্যপদ গ্রহণের বিষয়টি আলোচনা হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com