শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরায় বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ সরকারের কৃষি প্রনোদনার আওতায় খরিপ-২ মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ৬৫০ জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ৫ কেজি রোপা আমন ধান বীজ বিতরণ করা হয়েছে। এবছরে রোপা আমন ধানের লক্ষ্য মাত্রা বাড়ানোর জন্য ৬৫০ বিঘা জমিতে বীজ বপনের জন্য নির্ধারণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রায়পুরা নরসিংদীর আয়োজনে রায়পুরা উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, মোঃ আবুল কালাম আজাদ, নাছিমা আক্তার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com