শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরণখোলায় খালে বেআইনি ভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

শেখ মোহাম্মদ আলী শরণখোলা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

শরণখোলার খুড়িয়াখালী গ্রামের খালে বেআইনি ভাবে বাঁধ দিয়ে ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। খালে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতার আশংকায় গ্রামবাসী উদ্বেগ প্রকাশ করেছে। সরজমিনে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে গেলে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, খুড়িয়াখালী গ্রামের আঃ রহিম খান খামখেয়ালি ভাবে তাফালবাড়ী হয়ে শরণখোলা বাজার পর্যন্ত প্রবাহিত খালে খুড়িয়াখালী অংশ শরণখোলা বাজার সংলগ্ন খালে নিজেদের চলাচলের জন্য খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা ইউনুস আলী, রুস্তম হাওলাদার, খলিলুর রহমান বলেন, যুগ যুগ ধরে প্রবাহমান খুড়িয়াখালী খালে মানুষ নৌকাযোগে তাদের মালামাল পরিবহন করে আসছে তা ছাড়া বর্ষাকালে মাঠের পানি এ খাল দিয়ে গাবতলা চালিতাবুনিয়া হয়ে নদীতে নেমে যায়। বর্তমানে খালে বাঁধ দিয়ে রাস্তা করায় পানি নামতে পারবেনা ফলে এলাকায় জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়ে চাষাবাদ বন্ধ হয়ে যাবে বলে ঐ গ্রামবাসীরা আশংকা প্রকাশ করেছেন। অভিযুক্ত রহিম খান খালে বাঁধ দেওয়ার কথা স্বীকার করে বলেন, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে পানি চলাচলের জন্য বাঁধে ব্যবস্থা রাখা হবে। সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল মীর বলেন, খালে বাঁধ দেওয়ার কথা তার জানা নেই বিষয়টা তিনি দেখবেন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী বলেন,সরকারি খালে বাঁধ দেওয়ার কোন নিয়ম নেই কেউ এ কাজ করে থাকলে সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী অফিসার জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com