শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর রেজা কিবরিয়া: নুরুল হক নুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই দলের সদস্যসচিব নুরুল হক নুর। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে ড. রেজা কিবরিয়া বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। গতকাল সোমবার (১৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেন নুরুল হক নুর।
‘রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য ও মিথ্যাচার নিয়ে আমার বক্তব্য’শিরোনামের স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সদস্যসচিব বলেন,
‘বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় জনৈক মাসুদ করিম/ এনায়েত করিম বিএনপি ভাঙা ও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার মডেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান। কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়া তাদের সঙ্গে ব্যাংকক, কাঠমান্ডুতে একাধিকবার বৈঠক করেছেন। এরপর দেশে ফিরে মনোনয়ন বিক্রি ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এরপর ইনসাফের প্রোগ্রামেও অংশ নেন।’
‘এসব বিষয়ে গত (রোববার) রেজা কিবরিয়ার বাসায় জরুরি বৈঠকে তার কাছে ব্যাখ্যা দাবি করলে তিনি সদুত্তর না দিয়ে নেতাদের প্রশ্নে বিরক্ত হয়ে বৈঠক ত্যাগ করেন। এরপর তিনি আর বৈঠকে আসেননি। যে কারণে আমরা তার উপস্থিতিতে আর বৈঠক করতে পারিনি। ফলে উপস্থিত সদস্যদের মতামতে আমরা বাকি আলোচনা শেষ করে আজ (সোমবার) পূর্ব নির্ধারিত বৈঠকে অসমাপ্ত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সবাই একমত হই।’
রেজা কিবরিয়ার বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়া অসত্য বক্তব্য ও মিথ্যাচার করছেন। তিনি কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে এরই মধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন। গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ওইভাবে দলের মিটিং-মিছিল,কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বরং টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। আমরা তাতে সমর্থন না দেওয়ায় আমাকে নিয়ে মিথ্যাচার করে নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরি করে গণ অধিকার পরিষদে ভাঙন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’ সবশেষ নুর বলেন, ‘নিশ্চয়ই আপনারা অবগত আছেন, এই রেজা কিবরিয়ার কারণেই গণফোরামও ভেঙেছিল।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com