শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর মূর‌্যাল ভাঙচুরের প্রতিবাদে দাউদকান্দিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আবু কোরাইশ আপেল কুমিল্লা উত্তর
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক গত ১৪ জুন চট্টগ্রাম নগরীর জামাল খান মোরে বঙ্গবন্ধু মূর‌্যাল ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার(২১ জুন)সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দাউদকান্দি সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, লিয়াকত আলী, মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন প্রমূখ। বক্তারা বলেন, বিএনপি’র সন্ত্রাসী বাহিনী উদ্দেশ্যমূলকভাবে গত ১৪ জুন চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে বঙ্গবন্ধু মূর?্যাল ও স্থিরচিত্র ভাংচুর করেছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে মুক্তিযোদ্বারা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমানের কাছে স্বারকলিপি প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com