বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রামীণ ব্যাংক লোচনপুর রায়পুরা শাখার উদ্যোগে ফলদ বনজ গাছের চারা বিতরণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক লোচনপুর শাখার আয়োজনে ঋন গ্রহীতা গ্রাহকদের মাঝে ফলদ, বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে রায়পুরা গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের আওতাধীন ১০টি শাখায় ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির এক লাখ ১৮ হাজার ৭০০ গাছের চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে লোচনপুর শাখায় ৩ হাজার পিছ গাছের চারা বিতরন করা হয়। গ্রামীণ ব্যাংক রায়পুরা অঞ্চলের এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন ও শাখা ব্যবস্থাপক শহীদুল ইসলাম খাঁন উপস্থিত থেকে সদস্যদের হাতে এ সকল গাছের চারা তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লোচনপুর রায়পুরা শাখার আঞ্চলিক অফিসের সেকেন্ড ম্যানেজার মোঃ ঈমাম উদ্দিন, কেন্দ্র ব্যবস্থাপক শ্রীচরন দাস, ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, মোঃ আশরাফুল আলম, সাবিহা ইসলাম সাদিয়া, আল-আমিন প্রমুখ। এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন এসময় সাংবাদিকদের বলেন-বর্ষা মৌসুম এখনই চারা লাগানোর উপযুক্ত সময়। তাই আমাদের এ বিতরন কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com