শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তথ্য চুরি ঠেকাতে ফোনের এই অপশনটি বন্ধ রাখুন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

স্মার্টফোন থেকে প্রতিনিয়ত বিভিন্নভাবে তথ্য চুরি করছে হ্যাকাররা। সম্প্রতি রিয়েলমি ফোনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি ব্যবহারকারীদের ফোনের ব্যক্তিগত ছবি, তথ্য, ব্যাংকের ডিটেলস, একাধিক পাসওয়ার্ড চুরি করে গোপনে চীনে পাঠিয়ে দিচ্ছে। ফোনের তথ্য চুরি ঠেকাতে ফোনের সেটিংস অপশনে কিছু পরিবর্তন আনুন। আপনার ফোন যদি রিয়েলমি, অপো বা ওয়ানপ্লাস হয় তাহলে এই অপশন খুব সহজে খুঁজে পাবেন। তবে অন্য অনেক ফোনেই ‘এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস’ নামেরটি অপশন পেতে পারেন। এটি টার্ন অফ করে দিন।
চলুন দেখে নেওয়া যাক অপশনটি কীভাবে টার্ন অফ করবেন, কারণ এটি বাই-ডিফল্ট টার্ন অন করা থাকে ফোনে। >> এজন্য প্রথমে আপনাকে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। >> এখানে পাবেন ‘অ্যাডিশনাল সেটিংস’ অপশন। >> সেখানে গিয়ে ‘সিস্টেম সেটিংস’ অপশনটি বেছে নিন। >> ‘এনহ্যান্সড সিস্টেম সার্ভিস’ অপশন আনচেক করুন। >> এরপর আপনার ফোনটি রিস্টার্ট করুন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com