বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈশ্বরগঞ্জে খামারিদের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় খামারিদের মাঝে গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার বেলা দশটার দিকে পৌর এলাকার দত্তপাড়া গ্রামে নতুন বাসস্ট্যান্ডে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২১০ জন খামারি সদস্যদের মাঝে ওই খাদ্য বিতরণ করা হয়। এতে একজন সদস্য মোট ৩৯ কেজি করে গো-খাদ্য পেয়েছে। সাতটি পিজিতে বিতরণকৃত গবাদিপশুর খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-ডেইরি ফিড (গাভীর খাদ্য) ২৫ কেজি, বাছুরের খাদ্য ১০ কেজি, ডিসিবি ও ভিটামিন মিনারেল ফিমিক্স ৪ কেজি। এছাড়াও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে উপজেলার বিভিন্ন কোরবানি হাটে প্রতিদিন সেবা প্রদান করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ। বিতরণের উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, ডেইরি এসোসিয়েশন সভাপতি আনিসুর রহমান জুয়েল, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুল মাওয়া, কর্মকর্তা- কর্মচারী ও উপকারভোগী পিজি সদস্যবৃন্দ। এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, দেশে দুধের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সমন্বিত এসব উদ্যোগের কারণে স্বল্প সময়ের মধ্যেই আমরা মাংস ও ডিমের পাশাপাশি দুধেও স্বয়ং সম্পূর্ণ হতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় নিয়মিত ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে আমরা সেবা দিচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com