বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওমরাহ করলেন রাষ্ট্রপতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রয়েল গেস্ট হিসেবে সৌদি আরব সফরে রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। হজের আগে পবিত্র ওমরাহ পালন করেছেন রাষ্ট্রপতি। গত শনিবার (২৪ জুন) রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র ওমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান।
রাষ্ট্রপতিকে সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে বিমানবন্দর থেকে মক্কার সাফা রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়। পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন। পবিত্র হজ পালন শেষে আগামী ৩ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com