বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারত থেকে আমাদের টাকা আসে না কিন্তু যায় : গয়েশ্বর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে বছরে বিলিয়ন ডলারের পণ্য রফতানি করা গেলেও ভারত থেকে আমাদের টাকা আসে না, কিন্তু যায়। এ সময় তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে আবোল-তাবোল বকছে সরকার।
গতকাল রোববার (২৫ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ।
গয়েশ্বর রায় বলেন, ‘আমেরিকার বিরুদ্ধে আবোল-তাবোল বলতেছে, সেন্টমার্টিন দিয়ে দিলে নাকি তারা ক্ষমতায় রাখবে। দেশটা দিয়ে দিলেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত তবে সে কাজটা করতেও দ্বিধাবোধ করত না।’ বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্ত বাহিনী পশু-পাখির মতো বাংলাদেশের মানুষকে মারছে বলে দাবি করে গয়েশ্বর রায় বলেন, ‘কিন্তু সরকার একটা প্রতিবাদ করার সাহস পায় না। কিন্তু আমেরিকাকে চ্যালেঞ্জ করে, চিন্তা করেন! আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে বছরে বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। কিন্তু আমদানি করে না। ভারত থেকে আমাদের টাকা আসে না, কিন্তু যায়।’ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা বলছেন- এই মুহূর্তে দরকার জনগণের সরকার। কিন্তু কিছু ঘুষখোর দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন, আমার জীবনের জন্য দরকার আওয়ামী লীগ সরকার।’ সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com