বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে আন্তঃ জেলা ইয়াবা ব্যবসায়ী আটক!কালীগঞ্জে আন্তঃ জেলা ইয়াবা ব্যবসায়ী আটক!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শফিকুল ইসলাম(৩৮)কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শ্রীপুর উপজেলার হরতকিরটেক গ্রামের মাইন উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। গ্রেফতারকৃত মাদক স¤্রাটকে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী মোঃ শফিুকুল ইসলামসহ তার সহকর্মীরা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারলাম ওই ব্যবসায়ী কালীগঞ্জের বক্তরপুর এলাকায় মাদক বিক্রি করছে। এসময় থানার অফিসার ইনচার্জ ও তার সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযোন চালিয়ে বক্তারপুর ইউনিয়নে খৈকড়াগামী রাস্তার মোড় সংলগ্ন নিরব স্থান থেকে এক হাজর পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১০(ক)/৩৮/৪১ ধারায় কালীগঞ্জ থানায় রুজু করা হয়েছে। যাহার নম্বর -১৫।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com