বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিমলায় টিআর-নগদ অর্থ প্রকল্পের কোটি টাকার চেক বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

নীলফামারীর ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন মসজিদ মন্দির ও কবরস্থান সংস্কারের জন্য টিআর-নগদ অর্থ প্রকল্পে চেক বিতরন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২০২২-২৩ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক প্রথম পর্যায়ে ডিমলা উপজেলার বরাদ্দ ও বিভাজনকৃত ১ কোটি টাকার বিপরীতে ২০০টি মসজিদ মন্দির ও কবরস্থান প্রকল্পে ৫০ হাজার টাকার করে চেক বিতরন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)। বিতরণকার্যের পূর্বে মসজিদ মন্দির ও কবরস্থান সংস্কারের জন্য টিআর প্রকল্পে ৫০ হাজার টাকার চেক গ্রহীতা সভাপতি-সম্পাদকদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্কা মেজবাহুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের, ভাইস চেযারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার প্রমুখ?




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com