বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদের পরে চমক দেখাবেন হিরো আলম

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম (আশরাফুল আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই আসনে তিনি একতারা প্রতীক চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে। এর আগে বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে নির্বাচন করছেন হিরো আলম।
হিরো আলম বলেন, আমি বগুড়ার নির্বাচনে একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। তাই আমি ঢাকা-১৭ আসনে নির্বাচনে একতারা প্রতীক চেয়েছি। আশা করছি এ প্রতীক পেয়ে যাব। আমি যতটুকু জেনেছি আর কেউ এই প্রতীক চাননি। ঢাকা নির্বাচনে প্রচার নিয়ে নতুন কোনো চমক থাকবে কি না এ প্রসঙ্গে তিনি বলেন, হিরো আলম তো নিজেই একটা চমক। তারপরও নতুন চমক থাকবে। এটা ঈদের পর দেখবে সবাই। ঈদের পর জোরালো প্রচার চালাব। আমার জনপ্রিয়তা ও কর্মী-সমর্থক অনেক আছে ঢাকায়। এরই মধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১২ আগস্টের মধ্যে ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতীক বরাদ্দ পেয়েছিল। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com