রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গত এক বছরে ১০,৭৪,৫৫২ জন কর্মী বিদেশ গিয়েছে : মন্ত্রী ইমরান আহমদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংসদকে জানিয়েছেন, ২০২২-২০২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩ ) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গমন করেছে। তিনি গতকাল সোমবার সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ে ২০২১-২০২২ এ (১৫ জুন ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন কর্মী বিদেশে গমন করেছে। চলতি অর্থ বছরে গত বছরের তুলনায় ১৫.৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছে।
সরকারি দলের অপর সদস্য হাবিবুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, জনশক্তি রপ্তানির উদ্দেশে নতুন নতুন দেশের সাথে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সাথে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com