শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুর সরকারি কলেজের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি শিবলী সাদিক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১ জুন) রাত ৮ ঘটিকায় বিরামপুর সরকারি কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ রুমে কেক কেটে কলেজের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য ঘোষ অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ জনাব মোঃ শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুজহাত তাসনীম আওন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মুরাদ হোসেন সহকারী কমিশনার ভূমি, সুমন কুমার মহন্ত অফিসার ইনচার্জ বিরামপুর থানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজ পরিবারের শিক্ষকবৃন্দ, কর্মচারীসহ অনেকে। বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ১৯৬৪ সালে ০১ জুলাই সবার ঐকান্তিক প্রচেষ্টায় বিরামপুর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে যাঁরা জমি, অর্থ মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন কলেজ পরিবার তাঁদের প্রতি চির কৃতজ্ঞ। বিরামপুর সরকারি কলেজ পরিচালনায় এবং কলেজটি সরকারিকরণে ও সার্বিক উন্নয়নে প্রতিটি মূহুর্তে পাশে থাকায় কৃতজ্ঞতা দিনাজপুর-৬ আসনের উন্নয়নের কান্ডারী শিবলী সাদিক এমপি মহোদয়ের প্রতি। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সাবেক অধ্যক্ষ, জ্যেষ্ঠ স্যারদের ও প্রাক্তন শিক্ষার্থীদের পরামর্শ, শুভানুধ্যায়ী অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com