শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাগেরহাটে ১৯৮৯-৯০ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী ও মানবিক সহায়তা প্রদান

বাগেরহাট (সদর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

৩০ জুন শুক্রবার বিকালে বাগেরহাট আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৯-৯০ ব্যাচের সহপাঠীদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে বন্ধুদের আড্ডা, সকলের সুস্বাস্থ্য কামনা, মৃত সহপাঠিদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে রাখতে বাগেরহাট মুক্তিযোদ্ধা কবরস্থানে বৃক্ষরোপণ করা হয়। মানবিক সহায়তার অংশ হিসাবে একটি পরিবারের পাশে দাঁড়াবার অংশ হিসাবে স্থানীয় বুলু হাওলাদার নামে একজন অসচ্ছল দিনমজুরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি, সবজী ব্যবসা শুরুর জন্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা বাবদ নগদ টাকা , সবজী পরিমাপের জন্য মেশিন প্রদান করা হয়। এছাড়াও অসহায় পরিবারটির জন্য ঈদ শুভেচ্ছা উপহার হিসাবে নগদ টাকা, সেমাই,চিনি,দুধসহ ঈদ পালনে প্রয়োজনীয় সামগ্রী ঈদের তিন দিন আগেই সরবরাহ করা হয়েছে বলে জানা যায়। বুলু হাওলাদারের মেয়েটি শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ায় চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সহপাঠীরা তাদের বক্তব্যে একটি পরিবারকে সহায়তা করতে চাইলে এমন ভাবেই করা উচিৎ যাতে গ্রহনকারী প্রাপ্ত সহায়তার সাথে নিজের শ্রম আর মেধা খাটিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন। জাতি যেন ভিক্ষাবৃত্তির অভিশাপ মুক্ত হতে পারে। অনুষ্ঠানে মানবিক কাজে আর্থিক সহায়তাদানকারী বন্ধু এবং সুহৃদদের বিশেষ করে প্রবাসী বখতিয়ার রহমান,অলিউর রহমান লিপু, মনির হোসেন মিথুনসহ স্থানীয় পারভেজ তরফদার, মনিরুজ্জামান মনি, দীপক চক্রবর্তী, নাহিদ সরদার,সাকির হোসেন ও ঢাকায় অবস্থানরত বন্ধুদের মধ্যে এড.মুহিবুল্লাহ বাদশা, মুকিতুল কবীর, মুক্ত মল্লিক, পনি, পিন্টু, ফুন কাজীসহ সকল বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রতি ঈদে এই ধরনের মানবিক কাজকে এগিয়ে নিতে সকলের সহায়তা কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা এমন একটি মহৎ উদ্যোগ গ্রহনের জন্য কল্লোল সরকার এবং রিপন শেখকে ধন্যবাদ জানান এবং এই ধরনের উদ্যোগে পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com