শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফোনে জিপিএস ব্যবহারে বিপদে পড়তে পারেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় এক মুহূর্তে। আবার এই স্মার্টফোনই আপনাকে নানান বিপদে ফেলতে পারে। বেশিরভাগ ব্যবহারকারীই স্মার্টফোনে জিপিএস ব্যবহার করেন। অচেনা রাস্তায় যেন হারিয়ে না যায় এজন্য জিপিএসে ভরসা করেন। তবে এই জিপিএস ব্যবহার হতে পারে আপনার বিপদের অন্যতম কারণ।
সারাক্ষণ ফোনে জিপিএস ব্যবহারের ফলে হ্যাকারদের নজরে পড়তে পারেন সহজেই। হ্যাকাররা এই জিপিএসের মাধ্যমে আপনার অবস্থানসহ ফোন হ্যাক করে অন্যান্য অনেক ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। ফলে পড়তে হচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে।
এছাড়া জিপিএস ব্যবহারে খরচও অনেক বেশি। কারণ ফোনে পর্যাপ্ত ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ঠিকঠাক কাজ না করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। অনেক সময়ই ফোনের জিপিএস কাজ করে না, তখন পড়তে হয় অন্য ঝামেলায়।
তবে ফোনে জিপিএস ব্যবহারে অসুবিধার চেয়ে সুবিধাও আছে অনেক। যেমন-অচেনা জায়গায় গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না জিপিএস ব্যবহারে। সহজেই খুঁজে পেতে পারেন যে কোনো জায়গা। কোনো দেশকে সুরক্ষিত রাখতে জিপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহাওয়াসংক্রান্ত তথ্য জানতে, পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে, দুর্গত এলাকা পরিদর্শন, সঠিক অবস্থান নির্ণয়, জীবনযাপনের ক্ষেত্রে, শহর পরিকল্পনাসহ আরও অনেক কাজে এই সিস্টেম ব্যবহার করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com