বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ী এলপিজি গ্যাস বোঝাই পিক-আপ খাদে অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও হেল্পার

ফুলবাড়ী (দিনাজপ্রু) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

দিনাজপুরের ফুলবাড়ীতে গত ১ জুলাই একই স্থানে ৭টি যানবাহন দুর্ঘটনার স্বীকার হওয়ার দুই দিনের মাথায় নাভানা ও ফ্রেস এলপিজি গ্যাসেরসহ পিক-আপ খাদে। অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও হেল্পার। গতকাল ৩ জুলাই উপজেলার শিবনগর ইউনিয়নের ঘুঘুজান তিলাই খালের পাশে নাভানা ও ফ্রেস গ্যাসের সিলিন্ডার বোঝাই পিকআপ ভ্যান প্রতিদিনের মত শিবনগর ইউনিয়ন পরিষদের পাশে গ্যাসের সিলিন্ডার বিক্রেতাদের নিকট গ্যাস পৌছানোর জন্য শিবনগর অভিমূখে রওনা দেয়। এসময় অপরদিক থেকে আসা পাওয়ারট্রিলারকে সাইড দিতে গিয়ে পাশে থাকা খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পিক-আপে থাকা ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় এলাকাবাসীরা বলেন, বর্তমানে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় রাস্তাটি সরু হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি প্রশস্ত করার দাবি জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com