বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে বিভিন্ন চা-বাগানে গোলমরিচের চাষ

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগান, লাখাই ছড়া চা বাগান, এমআর খান চা বাগানসহ বিভিন্ন চা-বাগানের ছায়া দানকারী বৃক্ষগুলোতে গোলমরিচ গাছ চাষ করা হচ্ছে। গোলমরিচ মূলত মাংসসহ অনেক রান্নার প্রায় অপরিহার্য মসলা। এই কৃষিপণ্যের প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হলেও শ্রীমঙ্গলে রয়েছে চাষের উজ্জ্বল সম্ভাবনা। সরেজমিন ঘুরে শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন চা-বাগানে সাথি ফসল হিসেবে রসনাদার গোলমরিচ সীমিত পরিসরে উৎপাদন হচ্ছে। সবচেয়ে বেশি চাষ হচ্ছে শ্রীমঙ্গলে। চা-বাগানের জন্য অত্যাবশ্যক ছায়াদানকারী বৃক্ষ। সেই বৃক্ষকে আশ্রয় করে বেড়ে ওঠে গোলমরিচ-লতা। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ বলেন, চরঢ়বৎধপবধব পরিবারের এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম চরঢ়বৎ হরমৎঁস; ইংরেজিতে নষধপশ ঢ়বঢ়ঢ়বৎ; যা দেখতে অনেকটা পান-লতার মতো। চারা রোপণের তিন-চার বছরের মধ্যে ফল আসা শুরু করে। একটি পূর্ণ গোলমরিচ গাছ দুই দশক পর্যন্ত ভালো ফল দেয়। লতানো গোলমরিচ গাছে লম্বা গুচ্ছে ছোট হলুদ রঙের ফুল ফোটে এবং ফল আসে। ডিসেম্বরের শেষদিকে ফল লাল হয়। তখন সংগ্রহ করতে হয়। প্রতিটি পূর্ণবয়স্ক গাছ থেকে চার-পাঁচ কেজি গোলমরিচ সংগ্রহ করা যায় বলে চা বাগান কর্তৃপক্ষ ও চাষিরা জানান। গাছ থেকে ফল সংগ্রহের পর ফলগুলো গুচ্ছ থেকে আলাদা করে ফুটন্ত পানিতে সেদ্ধ করতে হয়। এরপর প্রায় এক সপ্তাহ রোদে শুকানোর পর তা বাজারজাত বা খাওয়ার উপযুক্ত হয়। শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগানে প্রায় ১০০ হেক্টর, গ্রাম ও পাহাড়ি অঞ্চলের বিভিন্ন বাড়িতে আরও প্রায় পাঁচ হেক্টর জমিতে গোলমরিচের চাষ হচ্ছে। এ উপজেলার আবহাওয়া ও মাটি মসলাজাতীয় ফসল চাষের জন্য সম্পূর্ণ উপযোগী। আমাদের দেশে গোলমরিচ চাহিদার প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয় জানিয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ বলেন মৌলভীবাজার জেলায় বাণিজ্যিকভাবে গোলমরিচ চাষ করলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার চাহিদার কিয়দংশ মেটানো সম্ভব। যেসব চা-বাগানে গোলমরিচের চাষ হচ্ছে, আমরা কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ দিয়ে থাকি। তিনি বলেন, ‘গোলমরিচ পরাশ্রয়ী ও লতাজাতীয় উদ্ভিদ বিধায় খুব সহজে এ মসলার চাষ করা যায়। বাড়িতে যেকোনো গাছের গোড়ায় চাষ করা যায়। খুব একটা পরিচর্যা ছাড়াই রোপণের তিন বছরের মধ্যে ফসল পাওয়া যায়। প্রতিটি গাছ দুই দশক পর্যন্ত ফল দিয়ে থাকে। প্রতিবছর গড়ে একটি গাছে দেড় থেকে দুই কেজি শুকনো গোল মরিচ পাওয়া যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com