রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা। রবিবার সন্ধ্যায় আদমদীঘি গোহাট প্রাঙ্গন শুভেচ্ছা বিনিময়ের সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক শফিকুল ইসলাম খাঁন লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমূখ। আলোচনা শেষে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল ও মৎস্যজীবিদলের নেতাকর্মীদের সাথে বিএনপির এসব সিনিয়র নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com