শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপে এবার এইচডি ভিডিও!

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বর্তমানে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপের নাম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার্থে একের পর এক নতুন ফিচার নিয়ে আসার জন্য বেশ সুনাম রয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপের।
দ্য ভার্জের খবরে বলা হয়েছে, এইচডি কোয়ালিটির ফটো পাঠানোর সুবিধার পর এবার এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর সুবিধা দিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের তথ্য সামনে এনেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপে নতুন পরিবর্তনের ওপর নিয়মিত নজরদারি করে থাকে।
যেভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইচডি ভিডিও পাঠানো যাবে: এক্ষেত্রে পদ্ধতি অনেকটা এইচডি ফটো পাঠানোর মতোই। হোয়াটসঅ্যাপে ছবির মতোই ভিডিওর জন্য থাকতে চলেছে একটি এইচডি বাটন। অ্যাপের ড্রয়িং এডিটরে থাকবে এই এইচডি বাটন। অর্থাৎ ব্যবহারকারীরা কোনো ভিডিও পাঠানোর আগে স্ট্যান্ডার্ড এবং এইচডি- এই দুই কোয়ালিটির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। সাধারণত হোয়াটসঅ্যাপে স্ট্যান্ডার্ড ভিডিও শেয়ার করা হয়। সেক্ষেত্রে ভিডিওর সাইজ কিছুটা কমে যায়। এর ফলে ডেটা কম খরচ হয় ঠিকই। কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কমপ্রেস হওয়ার ফলে তার গুণমান অর্থাৎ কোয়ালিটি কিছুটা খারাপ হয়। এইচডি অপশনে ভিডিও শেয়ার করলে আর তার কোয়ালিটি খারাপ হবে না। তবে এক্ষেত্রে ইন্টারনেট ডেটা কিছুটা বেশি খরচ হবে। নতুন ফিচারটি বর্তমানে কিছু বিটা টেস্টারদের জন্য চালু করা হয়েছে। আপনি হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামের অংশ হয়ে থাকলে অ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সন ইনস্টল করলে এইচডি ভিডিও পাঠানোর সুবিধা পেতে পারেন। পরীক্ষা-নিরীক্ষার পর নতুন এই ফিচার সবার জন্য রোলআউট করতে পারে হোয়াটসঅ্যাপ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com