রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শপথ নিলেন নবনির্বাচিত মেয়ররা

খবরপত্র প্রতিবেদন
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

গাজীপুর, বরিশাল, খুলনার পর সিলেট ও রাজশাহী সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা। গত ২১শে জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। রাজশাহী সিটিতে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জমান লিটন ও সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জমান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। অন্যদিকে সিলেটে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। এর আগে সোমবার সকালে শপথ নেন বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র।
৩ সিটির মেয়রের শপথ: বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।
মেয়রদের পাশাপাশি তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করানো হয়েছে। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো: তাজুল ইসলাম। এর আগে গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আর বরিশালে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com