শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন সংগীতশিল্পী মেহরীন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো বঙ্গনারী সম্মাননা। সেখান থেকে পুরস্কার পেলেন সংগীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা, আয়োজক সুরিয়া সিনহা, অভিনেত্রী সোমা চক্রবর্তী। সুরিয়া সিনহা এবং উইনারস প্রেজেন্টস তাকে এ পুরস্কার দিয়েছে রেডউইন ইন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ। ২ জুলাই সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়। বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে সংগীতশিল্পী মেহরিনকে দেওয়া হয় এ পুরস্কার।
মেহরীন ছাড়াও মমতা শংকর, অপরাজিতা আঢ্যসহ ১৯ জনকে এবার সম্মাননা দিয়েছে সংগঠনটি। যেসব মায়েরা সন্তানদের এগিয়ে নিতে নিজেরা আজীবন আড়ালে থেকে যান তাদের প্রতি বঙ্গনারী সম্মাননাটি উৎসর্গ করেছেন সংগীতশিল্পী মেহরীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com