বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি নেতা খন্দকার মোশাররফ ব্রেন টিউমারে আক্রান্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। গত সোমবার (৩ জুলাই) তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে এই বিএনপি নেতার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেন টিউমার শনাক্ত হয়েছে।
মারুফ বলেন, ‘আমরা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। চিকিৎসকরা বলেছেন যে তার মস্তিষ্কের বাইরে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমাস শনাক্ত করা হয়েছে।’ বয়সের কথা বিবেচনা করে চিকিৎসকরা আপফ্রন্ট রেডিও থেরাপির মাধ্যমে টিউমার অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান। মা বিলকিস আক্তার হোসেনের সাথে সিঙ্গাপুরে মোশাররফের সাথে অবস্থান করছেন মারুফ। তিনি তার বাবার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
৭৬ বছর বয়সী সাবেক মন্ত্রী মোশাররফ উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুরে যান। ১৮ জুন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসা নেন তিনি। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে যান এই বিএনপি নেতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com