শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। গতকাল মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে শুরু হয় এ বৈঠক। দুপুর ১২টা নাগাদ বৈঠকটি শেষ হয়। ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার ও জিএম কাদেরের বিশেষ দূত মাশরুম মওলা বৈঠকে ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে মাশরুম মওলা একাধিক গণমাধ্যমে বলেন, ‘বৈঠকে স্বাভাবিকভাবে নির্বাচনের প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেখানে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা জানতে চেয়েছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে সেটা এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে করবে তা জানতে চাওয়া হয়েছে। আমরা আমাদের উত্তর দিয়েছি।’ বৈঠক সম্পর্কে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। জানা মাত্র আপনাদের জানাবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com