রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা, টুপি দেখে খুনি শনাক্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুমন্ত মা ও ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৪ জুন) গভীর রাতে পৗরসভার পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী শিশুপুত্র আলী আহসান মুজাহিদ। ওই নারীর স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।
নিপার বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জেরে মীর হোসেনের ছেলে আবদুল্লাহ আল শাহেদ এ হত্যাকা- ঘটিয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টায় নিপা ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরে প্রবেশ করে নির্মাণাধীন শৌচাগারে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে মা ও ছেলে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় কাঠের টুকরো দিয়ে পিটিয়ে তাদের গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন এসে তাদেরকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিপার বাবা আরও বলেন, কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আলী আসান মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুমিল্লার চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অপরাধী শাহেদ পালিয়ে গেলেও আটক করতে সক্ষম হয়েছি। যারা খুন হয়েছেন তাদের বাড়ির একটি কক্ষ থেকে একটি কালো টুপি উদ্ধার করা হয়। ওই টুপির সূত্র ধরেই অপরাধীকে শনাক্ত করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অপরাধী নিজে স্বীকার করেছে সে কোথায় কীভাবে এ ঘটনা ঘটিয়েছে। সে একটি বড় কাঠের টুকরো দিয়ে ঘুমন্ত অবস্থায় তাদের মাথা ও মুখের ওপর আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় নিপা। পরে তার ছেলে। এই বিষয়ে বিস্তারিত ব্রিফিংয়ে বলা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com