রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

জামালপুর জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে সোমবার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। চেক বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রোগীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। জানা যায় পৌরসভায় অবস্থানকারী ২৮ জন আক্রান্ত ব্যক্তির মাঝে (প্রত্যেক ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে) মোট ১৪,০০,০০০ টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মূলধারায় আনার লক্ষ্যে সরকার সমাজসেবা অধিদফতরের আওতায় এসকল কর্মসূচি বাস্তবায়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদেরকে আর্থিক অনুদান দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় সহায়তা গ্রহণকারী উপকারভোগীগণ ও সংশ্লিষ্ট সকলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে দোয়া কামনা করে তাদের অনুভূতি ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com