বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল পাশা বাবুল

মোঃ ওয়াজেদ চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল পাশা বাবুল। চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত থেকে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক ও জাসস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল। এই সময় নেতাকর্মীরা মোস্তফা কামাল পাশা বাবুল কে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৩ সন্দ্বীপ থেকে ধানের শীষের প্রতিক নিয়ে নির্বাচন করার জোর দাবি জানান। মোস্তফা কামাল পাশা বাবুল নেতাকর্মীদের আগ্রহ ও দাবি দেখে বলেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন চাইবো। তিনি আরো বলেন আমি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা কাল থেকে সন্দ্বীপ উপজেলার ছাত্র রাজনীতির মধ্যদিয়ে বিএনপি রাজনীতিতে হাতেখড়ি আমার। বর্তমানে আমি সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। আপনেরা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এটাই আমার মূল-প্রত্যয় এটাই আমার প্রাণের আশা। এতে নেতাকর্মীরা আনন্দিত উল্লাসিত হয়। তিনি সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক কোষাধক্ষ্য, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা। চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে জনপ্রিয়তায় রয়েছেন মোস্তফা কামাল পাশা বাবুলের। তিনি সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের হাজ্বী নুরুল ইসলাম সুকানির বাড়ির নুরুল ইসলামের সন্তান। বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা বিলিয়ে দিয়েছেন। মানুষ হিসেবে গরিব, দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com