শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুদে মডেলের পারিশ্রমিক ১ কোটি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

মডেলিং করে বিপুল অর্থ উপার্জন করা যায়। তবে এতো অল্প বয়সে বিশাল অংকের পারিশ্রমিক! এমনটা বোধহয় আর কখোনেই শোনা যায়নি। মডেলিংয়ে অবিশ্বাস্য পারিশ্রমিক নেওয়া এ খুদে মডেলের বয়স মাত্র ১১ বছর। অথচ তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। যে বিজ্ঞাপনের জন্য সে পারিশ্রমিক পেয়েছেন ১ কোটি রুপি। খুদে এই মডেল দক্ষিণী সিনেমার সুপারস্টারের মেয়ে।
খুদে এই মডেলের নাম সিতারা। এত কম বয়সেই তার জনপ্রিয়তা কোনো সুপারস্টারের চেয়েও কম নয়। সম্প্রতি একটি জুয়েলারি হাউজ তার নামেই ল করেছে তাদের নতুন কালেকশন। গয়নার সেই নতুন কালেকশনের নাম সিতারা কালেকশন। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবেও শুট করেছেন সিতারা।
জানা গেছে, যে এই বিজ্ঞাপনের জন্য ১ কোটি রুপি নিয়েছেন সিতারা। পাশাপাশি একটি নতুন রেকর্ডও গড়েছে সে। সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা। পাশাপাশি সিতারার বাবা-মা অনেক গর্ব অনুভব করছেন।
সিতারা হলো দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই সংবাদটি এখন রীতিমতো ভাইরাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com