রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকার সমাবেশে আসার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঢাকায় গতকাল বুধবার সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলন ও নতুন কর্মসূচির ঘোষণা দিতে দিবে বিএনপি। এ সমাবেশে বড় জমায়েত ঘটাতে দলটির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। রাজধানী ঢাকা ছাড়া এর আশপাশের জেলায় থেকে নেতাকর্মীরা অংশ নেবে এক দফা ঘোষণার এ সমাবেশ। সমাবেশ আসতে গিয়ে অনেকে জায়গায় নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে। গতকাল বুধবার রাত ২টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঢাকার সমাবেশের আসতে গিয়ে হামলার, গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও প্রিন্সিপাল আব্দুল আজিজ জানান, ঢাকার মহাসমাবেশে যাওয়ার পথে ছাত্রদলের আহবায়ক/সদস্যসচিবসহ দশজন ও যুবদলের নেতাকর্মীদের ওপর গোপালপুরের শিমলা বাজারে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। আমাদের নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করে। আহত নেতাকর্মীদের ধনবাড়ী সরকারি হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর দায়িত্বরত চিকিৎসক সকলকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com