বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বজ্রপাত রোধে মোরেলগঞ্জে রোপণের জন্য ১৫ হাজার তালের চারা বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ -ই- আলম বাচ্চু তালের চারা বিতরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাট জেলায় এক লক্ষ তালের চারা রোপন করা হবে। সেই অনুযায়ী আজ মোরেলগঞ্জে ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গন ইউপি সদস্যদের সমন্বয়ে রাস্তার দুই ধারে চারাগুলো রোপন করবেন এবং রক্ষণাবেক্ষনে সহযোগিতা করবেন বলেও জানান তিনি উপজেলা চত্বরে অনুষ্ঠিত তালের চারা বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক (ভারপ্রাপ্ত) উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আকতার, রিপন চন্দ্র দাস, মাষ্টার সাইদুর রহমান, আলী আক্কাস বুলু, আউয়াল খান মহারাজ, মো.সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলার ১৬ ইউনিয়ন ও ৩ আশ্রায়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com