শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মার্কিন প্রতিনিধি দলকে বলেছি যে আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত এবং নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে।’ তিনি বলেন, ‘প্রতিনিধি দলটি বলেছে তারা এখানে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে আসেনি। বরং, তারা শুধু দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।’ তিনি আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসও দিয়েছে মার্কিন প্রতিনিধি দল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com