শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেলারুশের বিরোধী নেতার সাথে সাক্ষাত বাইডেনের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনের ফাঁকে গত বুধবার (১২ জুলাই) বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা স্বেতলানা তিখানভস্কায়ারের সাথে সাক্ষাত করেন। হোয়াইট হাউস থেকে এ কথা বলা হয়েছে। বেলারুশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিজয় দাবি করা তিখানভস্কায়া বিতর্কিত ভোটের পর থেকে নির্বাসনে রয়েছেন। তিনি লিথুয়ানিয়ায় বসবাস করছেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, তিখানভস্কায়ারের সাথে বাইডেনের বৈঠককালে বাকস্বাধীনতা, বেলারুশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনসহ মানবাধিকবার রক্ষায় যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেয়া হয়েছে। বেলারুশ একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র যেখানে লুকাশেঙ্কোর প্রায় তিন দশকের শাসনকালে বিরোধী কণ্ঠস্বর দমন ও স্বাধীন সংবাদ মাধ্যমের গলা চেপে রাখা হয়েছে।
অন্যদিকে, জুন মাসে রাশিয়ার ভাড়াটে সৈন্যের গ্রুপ ওয়াগনার প্রধান মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ করলে বেলারুশের মধ্যস্থতায় তা সমাধান করা হয়। তিখানভস্কায়া বলেন, গত সপ্তাহে তিনি একটি বেনামী বার্তা পেয়েছেন। এতে বলা হয়েছে তার কারাবন্দী স্বামী সের্গেই টিকানভস্কি মারা গেছেন।
তিনি আরো বলেন, স্বামীর সাথে তার গত মার্চ থেকে কোনো যোগাযোগ নেই। সের্গেই টিকানভস্কি ২০২০ সালের আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছিলেন। নির্বাচনের আগে তাকে আটক করা হলে তিখানভস্কায়া প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকেও ১৫ বছরের কারাদ-ে দ-িত করা হয়। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com