শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য নয়: ওমর সানী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

লাইট-ক্যামেরার দুনিয়া থেকে খানিকটা দূরে আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ব্যবসা আর পরিবার নিয়েই বর্তমানে তার ব্যস্ততা। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেতা।
ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লেখতে দেখা যায় এ অভিনেতাকে। পরোক্ষভাবে কাউকে কাউকে দেন পরামর্শও। এবারও তাকে দিতে দেখা গেলো এমনই এক পরামর্শ। গত বুধবার (১২ জুলাই) দিনগত রাতে ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। এক ঈদ স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য নয়, আসেন খেলি। রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী- এভাবে সারা বছর আমাদের ছবি চলতো।’
ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় দেখা যায় তাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com