রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ১৪ জুলাই বিকেলে শেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ আতর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব মো: ইলিয়াছ উদ্দিন।বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি, সহসভাপতি মোখলেছুর রহমান, হরুন জিলানী, সহ সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, তাজুল ইসলাম, আবু সাঈদ খোকন, সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ ও জাতীয় পার্টির নেতা এম এ রশিদ বিএসসি প্রমুখ। সভায় আগামী নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে শেরপুর থেকে জাতীয় পার্টি একক নির্বাচন করবে বলে ঘোষনা দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com