শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যাও করতে হয়।
তিনি বলেন, আর সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে। গতকাল শনিবার দুপুরে জেলার নিয়ামতপুর-পোরশা সড়কের নিযামতপুরে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, গ্রামীণ মানুষ সরকারি সহায়তা হিসেবে ভিজিডি পাচ্ছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকায় চাল পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গৃহহীণকে ঘর করে দিচ্ছেন তিনি। জনগণের জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, গাছপালা পৃথিবীর ফুসফুস। গাছপালা না থাকলে পৃথিবীতে কার্বনডাইঅক্সাইড বেড়ে যেত। গাছপালা বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে ভূমিকা রাখছে। তা না নাহলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপেজলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম অনুষ্ঠানে বক্তৃতা করেন। সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অ লের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ বাগান সৃজনকল্পে এ বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় ২০ থেকে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com